
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ বাজারস্থ রয়েল ট্রাভেলসের পরিচালক মোঃ আব্দুল হাদি’র নিজ উদ্যোগে এলাকার কর্মহীন অসহায় প্রায় অর্ধশতাধিক পরিবারে মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রত্যেক পরিবারকে চাল, ডাল, পেঁয়াজ,তৈল, সাবান, আলু প্রদান করা হয়। উল্লেখ্য, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আশপাশের অসহায়দের পাশে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান করেছেন আব্দুল হাদি।