
জকিগঞ্জ টিভি:: নোমান আহমদ, বারহাল প্রতিনিধি : করোনাভাইরাসের প্রভাবে পুরো বিশ্ব লণ্ডভণ্ড। এর আঁচ এসে লেগেছে বাংলাদেশেও। কার্যত দেশ অচল থাকায় দরিদ্র মানুষের জীবনে নেমে এসেছে অমানিশার অন্ধকার। ‘হ্যান্ড টু মাউথ’ বা যারা দিন আনে দিন খায় তারা কর্মহীন অবস্থায় নিজ বাড়িতে খেয়ে না খেয়ে কাটাচ্ছে। অনেকেই এগিয়ে আসছে এমন দরিদ্র মানুষের পাশে। এবার এগিয়ে এলেন শাহ্ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান শাহ্ মোঃ ফয়ছল চৌধুরী।
আজ ৭এপ্রিল মঙ্গলবার প্রথম ধাপে ৬শতাধিক পরিবারের মধ্যে থেকে বারহাল ইউনিয়নের ৪শতাধিক দরিদ্র মানুষের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে শাহ্ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট।
নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন শাহ্ মোঃ ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্টের সচিব ডাঃ সাদিক আহমদ তাপাদার সহ ট্রাস্টের সকল সদস্য বৃন্দ ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।
ট্রাস্টের সচিব ডা. সাদিক আহমদ তাপাদার জানান, শাহ্ মোঃ ফয়সাল চৌধুরী’র অর্থায়নে আগামী সপ্তাহে দ্বিতীয় ধাপে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চলে আরও ২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।