ভাড়া মওকুফ করে ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন শফিকুল হক

Spread the love

জকিগঞ্জ টিভি:: নোমান আহমদ : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ নুরনগর গ্রামের বাসিন্দা ও বারহাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল হক নিজ মালিকানাধীন জকিগঞ্জের বারহাল ইউনিয়নের ঘাটের বাজারের দোকান কোটার চলতি মাসের ভাড়া মওকুফ করেছেন।

আজ শনিবার শফিকুল হক এ প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করেন।

জকিগঞ্জের বারহাল ইউনিয়নের ঘাটের বাজারের হাজী শফিকুল হক মার্কেটের ১৩ টি দোকানে প্রত্যেক কে শফিকুল হক চলতি মাসের ভাড়া পরিশোধ না করার জন্য বলেছেন।

শফিকুল হক এ প্রতিবেদককে বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে সরকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতি বিবেচনা করে, আমি আমার মার্কেটের সব দোকানের চলতি মাসের ভাড়া মওকুফ করেছি। পাশাপাশি সবাইকে যার যার অবস্থান থেকে দেশের এই ক্রান্তিলগ্নে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *