
জকিগঞ্জ টিভি:: ফেসবুক ভিত্তিক চ্যরিটি গ্রুপ ‘সেভ জকিগঞ্জ’ র উদ্যোগে ৩ এপ্রিল শুক্রবার বিকেলে ১০০ পরিবারের মধ্যে জরুরী খাদ্য সহায়তা কর্মসুচি পালন করা হয়। এটি ছিল Save Zakiganj- এর দূর্যোগকালীন খাদ্য সহায়তা কর্মসুচির প্রথম পর্ব।

স্থানীয় সোনার বাংলা সেন্টারে আয়োজিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো আব্দুন নাসের। সভাপতিত্ব করেন সেভ জকিগঞ্জের আহ্বায়ক অধ্যাপক ইমদাদুর রহমান চৌধুরী। সংস্থার সদস্য সচিব মাওলানা মুখলিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুস্তাকিম আলী হায়দর, সেভ জকিগঞ্জের আহ্বায়ক কমিটির সদস্য হাফেজ মাওলানা মনজুরে মাওলা, সদস্য এম, এ ফাত্তাহ, সদস্য মোহাম্মদ জাফরুল ইসলাম, জামাল আহমদ, আবদুল কুদ্দুস, হারিস আলী রাসেল, আব্দুল মুকিত, এনামুল হক মুন্না ও আহমদ হোসাইন আইমান প্রমূখ।

অনুষ্ঠানে করোনা ভাইরাস থেকে দেশ, জাতি ও মানবতার মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। শেষে একশো পরিবারে খাদ্য প্যাকেট উপস্থিত আমন্ত্রিত ব্যক্তিদের হাতে তুলে দেয়া হয়।