
জকিগঞ্জ টিভি:: করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে সরকারী নির্দেশ মোতাবেক উপজেলার মানিকপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আজ দিনভর সড়ক এবং ড্রেইনের আশপাশসহ বিভিন্ন জায়গায় স্প্রে মেশিন দ্বারা ঔষধ স্প্রে করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মো : মাহতাব উদ্দিন চৌধুরী, কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নোমান উদ্দিন চৌধুরী, ছাত্রসমাজ নেতা রাসেল আহমদ সহ অনেকেই।