
জকিগঞ্জ টিভি:: সিলেট-৫ জকিগঞ্জ কানাইঘাট আসনের সংসদ সদস্য ডক্টর আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার ও জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী’র পক্ষ থেকে জকিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং কানাইঘাট থানার স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তারদের মধ্যে আজ পিপিই, ও মাস্ক বিতরণ করা হয়েছে।
জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাস্ক ও পিপিই হস্তান্তরকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ মেহেদী।
উল্লেখ্য, এসময় জকিগঞ্জের প্রতিটি ইউ.পি. চেয়ারম্যানকে ৫০ পিছ করে মাস্ক প্রদান করা হয়।