জকিগঞ্জে হোম কোয়ারেন্টাইনে তিন প্রবাসফেরত

Spread the love

জকিগঞ্জ টিভি:: করোনা ভাইরাস, পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া এক মহা আতঙ্কের নাম। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় সংক্রমণ ঠেকাতে ব্যস্ততা সবখানে।
সংক্রমন ঠেকাতে জকিগঞ্জের তিনজন প্রবাসফেরত যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে।

১৮মার্চ বুধবার বিকেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদেরকে নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়।
জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. আব্দুল্লাহ আল মেহেদী জকিগঞ্জ টিভিকে জানান, বর্তমানে দুজন পুরুষ এবং একজন মহিলা হোম কোয়ারেন্টেইনে রয়েছেন। তারা প্রবাস ফেরত। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। তবে, কারও শরীরে করোনার অস্তিত্ব মেলেনি। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রবাস থেকে কেউ আসলে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশের প্রেক্ষিতেই তাদেরকে এভাবে রাখা হয়েছে।’

আপাতত ১৪ দিন বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে এই তিন প্রবাসীকে। গোপনীয়তার স্বার্থে হোম কোয়ারেন্টাইনে অবস্থানকারীদের নাম প্রকাশ করেননি তিনি।
এসময়, আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধির পরামর্শও দেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *