জকিগঞ্জ টিভি:: শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) এর অন্যতম খলিফা, পীরে কামিল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটী ছাহেব (রহঃ) এর বৃহত্তর আটগ্রাম এলাকায় সুদীর্ঘ জীবনযাপনে বিশেষ অবদান থাকায়, বৃহত্তর আটগ্রাম-কাড়াবাল্লা বাসীর উদ্যোগে ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়নের লক্ষে জরুরী পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।
১৩ অক্টোবর, রবিবার বাদ মাগরিব আটগ্রাম বাজার মসজিদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে সভা।
এতে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সাবেক চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর, উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাও. মস্তাক আহমদ, ৩ নংকাজলসার ইউনিয়ন সভাপতি মাও. আব্দুর রব, লতিফিয়া ক্বারী সোসাইটি আটগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মাও. হারুনুর রশিদ, ইউনিয়ন আল ইসলাহ সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, নাজির আহমদ, মাও. জবরুল ইসলাম, আব্দুল আলিম তখন প্রমুখ।