সৌদি আরবে বালাউটি (রহ.)’র ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

Spread the love

জকিগঞ্জ টিভি:: আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র খলিফা, প্রখ্যাত আলেম জালালপুর আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি (রহ.)’র ঈসালে সাওয়াব উপলক্ষে সৌদি আরবে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আনজুমানে আল ইসলাহ রিয়াদ সেন্ট্রাল কমিটির উদ্যোগে ১০ অক্টোবর বৃহস্পতিবার বাদ এশা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ওলীউর রহমান মানিকের পরিচালনায় আয়োজিত মাহফিলে সম্মানিত আলোচকের বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা মাওলানা এখলাছুর রহমান, হাফিজ শফিকুর রহমান, আব্দুল মালিক জাবের, মাওলানা আবুল কালাম খাঁন ও মিসবাহ উদ্দিন তফাদার।

বক্তারা বালাউটি ছাহেবের স্মৃতিচারণ করে বলেন- হযরত ফুলতলী ছাহেব কিবলাহ’র স্নেহ ধন্য হযরত বালাউটি ছাহেব একজন মকবুল আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। তিনি উঁচু দরজার আধ্যাত্মিক বুজুর্গ ও চিকিৎসক ছিলেন। বিভিন্ন মসজিদ, মাদরাসা ও খানকাহ প্রতিষ্ঠা করে দেশ জাতি ও ধর্মের খেদমত আঞ্জাম দিয়েছেন, ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করেছেন। দ্বীন ও ইসলামের খেদমতে তাঁর অবদান সর্ব মহলে স্বীকৃত।
সাংগঠনিক সম্পাদক আল আমিনের স্বাগত বক্তব্যে শুরু হওয়া আলোচনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি হাফিজ আতিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি আব্দুল আলিম, প্রচার সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক মুহিবুর রহমান, আনজুমানে খুদ্দামুল মুসলিমিন এর দায়িত্বশীল জয়নাল আবেদীন।
সদস্য আব্দুল কাইয়ূমের কুরআন তেলাওয়াত ও শিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম আহমদের নাতে রাসূলের মাধ্যমে সূচীত মাহফিলে উপস্থিত ছিলেন সমাজ কল্যান সম্পাদক দ্বারা মিয়া, সহ প্রচার সম্পাদক লুৎফুর রহমান, সহ অফিস সম্পাদক আব্দুর রহমান, কুতুব উদ্দিন, হাফিজ ফয়েজ আহমদ নোমান, সুমন আহমদ, আলী আহমদ, আবুল কায়েছ, রায়হান আহমদ, মিলাদ আহমদ, সুহেল আহমদ, মুনসুর আহমদ প্রমূখ। শেষে মাওলানা আব্দুল আহাদ মিলাদ পরিচালনা ও হাফিজ শফিকুর রহমানের দোয়া পরিচালনার মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *