আটগ্রামে রক্তদান কর্মসূচি ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

Spread the love

জকিগঞ্জ টিভি:: ২২শে ফেব্রুয়ারি রোজ শনিবার জকিগঞ্জের আটগ্রাম বাজারে রক্তাঙ্গন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে, জাকির হোসাইন সেবা সংঘের ব্যবস্থাপনায় এবং মুজিব জাহান রেডিক্রেসেন্ট সিলেট এর সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সম্পন্ন হয়েছে।

ক্যাস্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং কাজলসাহ ইউনিয়নের ২নং ওয়ার্ড এর মেম্বার উস্তার আহমদ, কাড়াবাল্লা বড়চাতল প্রবাসী কল্যাণের সভাপতি – ফারুক আহমদ, ইউ.পি সদস্য মঞ্জুর আলম সেলিম, সাবেক ইউ.পি সদস্য মাহতাব উদ্দিন, আটগ্রাম বাজারের ব্যবসায়ী কমিটির সদস্য মায়রুফ আহমদ শিপলু, রক্তাঙ্গন সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ. এন.ইমরান।

উপস্থিত ছিলেন রক্তাঙ্গন সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আহমদ আলমগীর, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মহসিন বায়েজিদ, জাকির হোসাইন সেবা সংঘের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আবু, অর্থ-সম্পাদক রাসেল আল-হাদি সহ অন্যান্য সদস্যবৃন্দ।

প্রথম পর্বে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে ৫৫ জন এর বেশি সদস্য রক্তদান করেন, ২য় পর্বে ছিল রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প। ২য় পর্বে ১০০ জনের বেশি মানুষকে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়। সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪:৩০ ঘটিকা পর্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় ক্যাম্পেইনের কার্যক্রম।

এতে সভাপতিত্ব করেন জাকির হোসাইন চৌধুরী সেবা সংঘের সভাপতি ও আটগ্রাম বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী খালেদ মাহমুদ। পরে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *