জকিগঞ্জ টিভি:: সিলেটের সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উদ্দোগে ২১শে ফেব্রুয়ারি বিকাল ৬.০০ ঘটিকায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরনে উইমেন্স মডেল কলেজে মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও হাসান আহমদের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা এম সি কলেজ সিলেট এর সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হাবিবুর রহমান, উইমেন্স মডেল কলেজের প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ তাপাদার, পৃষ্টপোষক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট সব সময় ব্যতিক্রমী চিন্তাচেতনা নিয়েই থাকে, তারা ভাষা শহীদদের স্মরন করে দোয়ার মাধ্যমে মহান রবের কাছে তাদের আত্বার শান্তির জন্য মিনতি করছে সোসাইটি আরো দৃড়গতিতে এগিয়ে যাবে আমার বিশ্বাস।
উপস্থিত ছিলেন জকিগঞ্জ টিভির ডিরেক্টর জামাল আহমদ, এডিটর জে এফ চৌধুরী ফাহিম, জেড এস সির সাবেক সভাপতি জি এম সানি, রক্তাঙ্গন সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ মোছলেহ উদ্দিন, সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, অর্থ সম্পাদক ফরিয়াদ আহমদ, দুলাল আহমদ, সানাউল্লাহ, আরমান আলি, মামুন আহমদ,আব্দুল হাছিব,আলমগীর হোসেন,শরিফুল হাসান, মোঃ সোহেল আহমদ, জেড এস সির ইসমাইল হোসেন, আহমদ শাহ তামিম,ইশতিয়াক আহমদ,নোয়েদ আহমদ, দেলোয়ার হোসেন সহ প্রমূখ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন সোসাইটির পৃষ্টপোষক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল।