
জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা কর্তৃক আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ ঘটিকায় মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মোহাম্মদ রফিকু ইসলামের পরিচালনায় মাদরাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মোহাম্মদ তাহমিদুল ইসলাম, হামদ পরিবেশন করেন শিক্ষার্থী মোহাম্মদ তাওহীদুল ইসলাম, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আবু ছায়িদ মোহাম্মদ আশিক।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ এখলাছুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা হোসাইন আহমদ তাপাদার, প্রভাষক মাওলানা ইমাদ উদ্দিন, শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ আব্দুল আলীম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মন্ডলী শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ।
পরিশেষে আন্তর্জাতিক মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল শহীদ গণের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।