শাহবাগ হাই স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Spread the love

নোমান আহমদ, বারহাল প্রতিনিধি:: শাহবাগ হাই স্কুল এন্ড কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃতি, দেশাত্মবোধক গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ ২১শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার সকাল দশ টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ঘাটের বাজার, নুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রদক্ষিণ করে শাহবাগ হাই স্কুল এন্ড কলেজে এসে শহীদ মিনারে পুস্তক অর্পণ করে র‍্যালি শেষ হয়।

র‍্যালি শেষে উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃতি, দেশাত্মবোধক গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিদ্যালয়ের স্বনামধন্য প্রিন্সিপাল সুয়াইবুর রহমান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোমান আহমদ এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহবাগ হাই স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি হাসান আহমদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক বশির আহমদ, কল্যাণ আশিষ সরকার, নাজমা বেগম, মোঃ ফারুক হুসেন, রাসেল আহমদ, রাশেদুল ইসলাম, মোস্তাক আহমদ, জাকির আহমদ, নবীর আহমদ, রাজিব দাস, কলেজ শাখার অফিস সহকারী আলী আহমদ, স্কুল শাখার অফিস সহকারী চামেলি রানী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেণির ছাত্র মাহফুজ আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল ও কলেজ শাখার সকল শিক্ষার্থী বৃন্দ।

শেষে আন্তর্জাতিক মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন স্কুল শাখার মৌলভী শিক্ষক মোস্তাক আহমদ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *