হাফিজ আবুল কালাম হুফফাজুল কোরআন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি বিতরণ

Spread the love

জকিগঞ্জ টিভি:: হাফিজ আবুল কালাম হুফফাজুল কোরআন এসোসিয়েশন ২য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে দ্বিতীয়বারের মত উপজেলার মানিকপুর ইউনিয়নাধীন ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসায় আয়োজন করা হয় হিফজুল কোরআন বৃত্তি প্রতিযোগিতা।
এতে মৌখিক ও লিখিত পরীক্ষা গ্রহণের মাধ্যমে হিফজের ৫টি স্থরে মোট ২০ জনকে বৃত্তিপ্রাপ্ত হিসেবে নির্বাচন করা হয়।

২রা ফেব্রুয়ারী রবিবার ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার সংগঠনের সচিব হাফিজ মোঃ মাহমুদুর রহমান এর সঞ্চালনায় বার্ষিক জলসায় বৃত্তিপ্রাপ্ত ২০ জনকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও মাদ্রাসা থেকে সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ৬ শিক্ষার্থীকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।
বৃত্তি বিতরণকালে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ফারুক আহমদ, ইছামতি কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, কসকনকপুর গাজির মোকাম দাখিল মাদ্রাসার প্রাক্তন সুপারিন্টেন্ডেন্ট মাওলানা নুরুল হক, ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আবুল কালাম প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *