কালিগঞ্জে মহিলা কম্পিউটার ও টেইলারিং প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে পলি কম্পিউটার একাডেমী’র মহিলা কম্পিউটার ও টেইলারিং প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন সম্পন্ন হয়েছে।

৩ ফেব্রুয়ারি সোমবার বিকাল সাড়ে ৪টায় কালিগঞ্জ বাজারস্থ ডক্টর প্লাজার সম্মুখে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেট লেবরেটরী স্কুলের প্রিন্সিপাল হারুনুর রশিদের সঞ্চালনা ও লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মাজেদ আহমদ চঞ্চলের সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পলি কম্পিউটার একাডেমী’র পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন সীমান্তিকের চীফ পেট্রোন ড. আহমদ আল কবির।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক্স ডিন প্রফেসর মোহাম্মদ আব্দুল মতিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শামিম আহমদ, সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং সেন্টার’র অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রউফ, ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জালাল আহমদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সিলেট১ এর ডিরেক্টর নজরুল ইসলাম, কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সওদাগর সেলিম, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, শাহান আলম, ডষ্টর প্লাজা ব্যবসা আব্দুল মালিক চৌধুরী, তাজুল ইসলাম,
জকিগঞ্জ টিভির প্রতিনিধি আহমদ হোসাইন, জুয়েল মাহমুদ প্রমূখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *