
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলাধীন ইছামতি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় লতিফি হ্যান্ডস এর অর্থায়নে জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
৩রা ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরীর বড় ছাহেব কিবলাহ ফুলতলী’র ছাহেবজাদা “লতিফি হ্যান্ডস” এর ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা।
এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ টিভি’র ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল গফুর, ফুলতলী অফিসের মাওলানা আব্দুল মুমিন, আব্দুল লতিফ হাবিব সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং স্থানীয় মুসল্লীরা।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সকলকে নিয়ে মুনাজাত করা হয়।