জকিগঞ্জ টিভি:: দারুল হাদীস লতিফিয়ায় প্রখ্যাত আলেমে দ্বীন, আল্লামা বালাউটি রাহিমাহুল্লাহ’র স্মরণে ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর রবিবার লন্ডনস্থ দারুল হাদীস লতিফিয়ার উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির বিশিষ্ট খলিফা, বিশিষ্ট আলিমে দ্বীন আল্লামা শুয়াইবুর রাহমান বালাউটি রাহিমাহুল্লাহ’র দরজা বুলন্দি কামনায় ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদ মাগরিব থেকে শুরু হয় কুরআন খতম। পরে বালাউটি রাহমাতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
দারুল হাদীস লতিফিয়ার গভর্ণিং বডির চেয়ারম্যান আল্লামা হাফিয আবদুল জলিল’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা সিদ্দীকুর রাহমান চৌধুরী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শিহাব উদ্দিন গোটারগ্রামী, মুফতি মাওলানা ইলিয়াছ হোসেইন। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মাওলানা মুহাম্মাদ হাসান চৌধুরী, ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল কাহহার, শিক্ষক মুফতি মাওলানা আশরাফুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দিন, মুফতি ইহসান আহমদ ও মো. আবদুল আউয়াল হেলাল প্রমুখ।