জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসায় ফাজিল প্রথম বর্ষের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৯ অক্টোবর বুধবার দুপুর ২ ঘটিকায় জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসায় ফাজিল প্রথম বর্ষের (২০১৯-২০ সেশনের) ছবক প্রদান অনুষ্ঠান মাদ্রাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাওলানা কায়েস মাহমুদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন দাখিল নবম শ্রেণির ছাত্র মো. কাওছার আহমদ, নাতে রাসুল (সা.) পরিবেশন করেন আলিম প্রথম বর্ষের ছাত্র মো. হিফজুর রহমান, আল্লামা ফুলতলী ছাহেব (রহ.) এর শানে মর্সিয়া পরিবেশন করেন আলিম প্রথম বর্ষের ছাত্র মো. সাহেদ আহমদ।
নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মাদরাসা ছাত্র সংসদের ভিপি আবু ছাইদ মো.আশিক, নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. খলিলুর রহমান ছাব্বির।

শিক্ষকদের মধ্য থেকে নছিহত পেশ করেন আরবি প্রভাষক মাওলানা মো. ফারুক আহমদ, সিনিয়র শিক্ষক মাওলানা মো. আব্দুল জব্বার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবি প্রভাষক মাওলানা মো. ইমাদ উদ্দিন, মো. রফিকুল ইসলাম, জনাব মাওলানা মো. ফদ্বলুর রহমান, মাওলানা মো. আব্দুস সোবহান, মো. আব্দুল আলিম, মাওলানা জামাল আহমদ প্রমূখ। অনুষ্ঠানে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবী করা হয়।
নবাগত শিক্ষার্থীদের হাতে উপহার প্রদান অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ নূরুল ইসলামের ছবক প্রদান এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।