সুরমা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের আওতাধীন ৫নং ওয়ার্ডস্থ সামাজিক সংগঠন সুরমা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন হয়েছে।

১২জানুয়ারি রবিবার সকাল ১১টায় উদয়ন কিন্ডারগার্টেন স্কুল মাঠে সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আহমদ এর সঞ্চালনায় এবং গ্রামের মুরব্বী আব্দুর রহমান এর সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ গুলজার আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মো. আব্দুস সবুর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আহমদ আল মনজুর।
মোঃ শুয়াইবুর রহমানের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, ৫নং ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন, আব্দুল কাদির, মোঃ আব্দুল বাসিত।

এছাড়াও উপস্থিত ছিলেন আতাউর রহমান, শাহজাহান আহমদ, এমাদ উদ্দীন, মোহাম্মদ হাছান আহমদ, কামিল আহমদ, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, রশিদ আহমদ, আরিফ আহমদ প্রমুখ।

উল্লেখ্য; পিএসসি, জেডিসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৮টি প্রতিষ্ঠানের ৮২ জন কৃতি ছাত্রদেরকে এসময় সংবর্ধনা প্রদান করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *