আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর দাফনকার্য সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি:: লাখো মানুষের উপস্থিতিতে দেশের প্রখ্যাত আলেম হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা হাফেজ তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জীর জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।
তাঁর নিজ প্রতিষ্ঠিত হবিগঞ্জের উমেদনগরে জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসা ময়দানে সোমবার সকাল ১০ টায় জানাযা অনুষ্টিত হয় ।

আল্লামা হবিগঞ্জীর জানাজায়র অংশ নিতে জনস্রোতে পরিণত হয় হবিগঞ্জের উমেদনগর মাদরাসা মাঠ । জানাজায় স্থানীয় আলেমরা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন হাজারো আলেম ও ছাত্র-জনতা ।

উল্লেখ্য : রবিবার বিকাল পৌনে ৫টার দিকে হবিগঞ্জ থেকে সিলেটে হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যুবরণ করেন মাওলানা তাফাজ্জুল হক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, তাফাজ্জুল হক দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *