বারহালে লুৎফুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি বিতরণ সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলাধীন লুৎফুর রহমান চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হয়েছে।

৬জানুয়ারি সোমবার দুপুরে বারহাল ইউনিয়নের খিলগ্রামে হাজী ওয়াতির আলী চৌধুরী কুটু মিয়ার বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি বিতরণ করা হয়। বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ মকসুদ ইবনে আজিজ লামা। এতে সভাপতিত্ব করেন বারহাল ডিগ্রী কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আবু নাসের, ইউআরসি আবুল মাসুদ, সিলটিভির প্রধান নির্বাহী আল আজাদ, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়েদ আহমদ, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ ও বারহাল গাউছিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফারুক আহমদ। এ সময় বক্তব্য রাখেন ট্রাস্টের সহ-সভাপতি মাওলানা আব্দুল বাছিত চৌধুরী, মাস্টার বদরুল হক, শিক্ষক রওশন আরা বেগম, জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত, দৈনিক যুগান্তরের জকিগঞ্জ প্রতিনিধি আল হাছিব তাপাদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সহ-সভাপতি এখলাছুর রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ট্রাস্টের সদস্য সাদিকুর রহমান চৌধুরী ও সাদিক আহমদ তাপাদার। এ সময় উপজেলার ৫টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি দাখিল মাদ্রাসার ৪৫ জন ছাত্রছাত্রীর মধ্যে ১ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *