জকিগঞ্জ টিভি:: বাংলার আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট বিভাগ এর প্রতিনিধিত্বকারী আর্ত মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টিকারী রিয়াদস্থ সামাজিক সংগঠন ‘সিলেট বিভাগ প্রবাসী পরিষদ’র ২০১৯-২০২১ সনের নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত করা হয়েছে। স্বনামধন্য এই সংগঠনের সকল সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ০৩অক্টোবর বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ইরশাদ আলীর নেতৃত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির তত্বাবধানে অনুষ্ঠিত হয় ‘সিলেট বিভাগ প্রবাসী পরিষদ’ এর নির্বাচন।
এ সময় মোঃ মামুনুর রশীদ এবং এখলাছুর রহমান কে যথাক্রমে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে সর্ব সম্মতিক্রমে ৬ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ২১ সদস্যের কার্যকরী পরিষদ ২০১৯-২০২১ গঠন করা হয়।
বিগত দিনের সফল কার্যক্রমের গতিধারায় নতুন গতি সঞ্চার করে সমাজের দুঃস্থ, অসহায়দের সাহায্যার্থে মানব কল্যানে তাদের সর্বাত্নক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে এক শুভেচ্ছা বার্তায় নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন।