জকিগঞ্জ টিভি:: জেদ্দা আল ইসলাহ শাখার উদ্যোগে ৩জানুয়ারি শুক্রবার বাদ জুমআ বিশ্ববরেন্য ওলিয়ে কামিল, শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) এর ১২ তম ঈসালে সাওয়াব মাহফিল পালন করা হয়েছে।
শাখার সভাপতি মুহাম্মাদ শামসুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল হক এর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাবিব আহমদ। শানে ফুলতলী পরিবেশন করেন জুনেদ আহমদ ও বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন, কবির আলী, সহসভাপতি মাওলানা আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক জিবাল আহমদ,
অর্থ সম্পাদক মফিজুল ইসলাম ফাতির, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আহাদ, কারী আব্দুল হামিদ কারী আব্দুল হক।
অনুস্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা জনাব কারী আব্দুল ওয়াদুদ শাইস্তা, মকবুল ইসলাম, আনিসুর রহমান, ইব্রাহিম খলিল, মাসুদ বিন কবির প্রমুখ।