জকিগঞ্জ টিভি:: অরাজনৈতিক সামাজিক সংগঠন চৌধুরীবাজার প্রবাসী সমাজ কল্যান পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১লা জানুয়ারি বুধবার বাদ মাগরিব থেকে পরিষদের অফিস কক্ষে অনুষ্ঠিত হয় সভা। এ সময় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উপস্থিত সুধীজনরা।

চৌধুরীবাজারের ব্যবসায়ী হাকীম মাও. আব্দুল বারীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রশিদ অআহমদ হানিফ।
ক্বোরঅআন তেলাওয়াত করেন ক্বারী তোফাইল আহমদ ও ক্বারী আব্দুর রহমান।
প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন হাফিজ ফারুক আহমদ, আহাদুর রহমান মুন্না, ডা.হুসেন রাজা, মাসুদ আহমদ, আব্দুল আহাদ মেম্বার, রায়হান আহমদ প্রবাসী, এনাম উদ্দীন এনাম প্রমূখ।
দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন ফারুক আহমদ ফুরুক মেম্বার, মামুনুর রশিদ স্বপন, শফিকুর রহমান শফিক, হাফিজ আব্দুল গনি।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন
জামেয়া মোহাম্মদীয়া হাড়িকান্দীর শায়খুল হাদিস, মাও. হাফিজ ফখরুল ইসলাম।