জকিগঞ্জ টিভি :: জকিগঞ্জ উপজেলার সকল কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকরণের লক্ষ্যে জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৭ সদস্য উপদেষ্ঠা ও ১৫ সদস্যের কার্যনিবার্হী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টায় ক্যাডেটহোম স্কুলে আটগ্রাম ইন্টারন্যাশনাল এর প্রিন্সিপাল কবি আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে জকিগঞ্জ আইডিয়াল একাডেমীর প্রিন্সিপাল কাজী হিফজুর রহমানকে সভাপতি ও চারিগ্রাম কিন্ডারগাটেনের পরিচালক কে.এম. মামুনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
রাইজিংসান কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল বেলাল আহমদ ও আল ইসহান একাডেমির প্রিন্সিপাল খায়রুল ইসলামকে সহ সভাপতি, হাবিবিয়া প্রি- ক্যাডেটের প্রিন্সিপাল শাহীন আহমদকে যুগ্ম সাধারণ সম্পাদক, ট্যালেন্টস হোম স্কুলের প্রিন্সিপাল তারেক আহমদকে সাংগঠনিক সম্পাদক, লতিফিয়া আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল ইয়াহইয়া আহমদকে অর্থ সম্পাদক, শাহগলি আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমানকে প্রচার সম্পাদক, আল মদিনা ইন্টারন্যাশনাল এর প্রিন্সিপাল জামিল আহমদকে অফিস সম্পাদক করা হয়েছে।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে শাহজালাল ইসলামিক একাডেমির শাব্বির আহমদ, ইছামতি গালর্স একাডেমির নজরুল ইসলাম, উদয়ন কিন্ডারগার্টেন এর আব্দুল মুকিত, কুসুম কলি কিন্ডারগার্টেন এর তারেক আহমদ, দি চাইল্ড কেয়ার ইসলামি একাডিমির প্রিন্সিপাল বাবলু আহমদ চৌধুরী ও আব্দুল আজিজ গালর্স একাডেমির মিলাদ উদ্দিন এর নাম ঘোষণা করা হয়েছে।