জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরের হস্তক্ষেপে বড় ধরণের সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে জকিগঞ্জ উপজেলাধীন কালিগঞ্জ বাজার।

কালিগঞ্জ বাজার দক্ষিণ গলির একটি দোকানের মালিকানাকে কেন্দ্র করে দুপুর ১টার দিকে দু গ্রুপের মধ্যে সংঘর্ষের প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তৎক্ষনাৎ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় তারা।
পরে, উভয় গ্রুপের সাথে কথা বলে উপর্যুক্ত কাগজ প্রদর্শনের মাধ্যমে সঠিক মালিকরা দোকানের মালিকানা পাবে বলে আশ্বস্ত করে পুলিশ।
এ সময় আইন শৃঙ্খলা রক্ষার্থে দোকান বন্ধ রাখার অনুরোধ জানালে ওসির হাতেই চাবি সমর্পণ করে দোকানে অবস্থানকারীরা। এ সময় জকিগঞ্জ বাজার কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরের সাথে কথা বললে তিনি জকিগঞ্জ টিভিকে জানান- ‘দোকানটির চাবি বর্তমানে পুলিশের কাছেই রয়েছে। বিষয়টি সমাধানের প্রেক্ষিতে দোকানের সঠিক মালিকের হাতেই তা ফিরিয়ে দেয়া হবে’।