জকিগঞ্জ টিভি (আব্দুর রশিদ চৌধুরী, ফ্রান্স থেকে):: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জকিগঞ্জ এক্য পরিষদ ফ্রান্সের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে প্যারিসের ক্যাথশীমায় সোনার বাংলা রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশফাক রাহাত চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আজিম। স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ কাজী মোঃ আব্দুল মুহিত।
এতে উপস্থিত ছিলেন আরিফ উদ্দিন, আব্দুর রশিদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, দেলওয়ার হোসাইন চৌধুরি, এম এ লতিফ, আনিসুর রহমান, জাবেদ ইকবাল, শাহিন আহমদ, আক্তার হোসাইন, রিপন আহমেদ চৌধুরী, এনামুল ইসলাম, আব্দুল জলিল পারভেজ, করিম উদ্দিন, আশিকুর রহমান, জাহাঙ্গীর আলম টিপু, আরাফাত রহমান ও বাহার উদ্দিন প্রমুখ।
১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে বক্তারা বলেন, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, একটি লাল সবুজ পতাকা। তাদের সেই স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষে আমাদের সকলের মাঝে নৈতিক মূল্যবোধ ও দেশ প্রেম জাগ্রত করতে হবে।’
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ও সংগঠনের সাবেক সভাপতি সেলিম উদ্দিন চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কাজী মোঃ আব্দুল মুহিত।