জকিগঞ্জ টিভি:: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ইছামতি দারুল উলূম কামিল মাদরাসায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহবুব আলম মারুফের তেলাওয়াত ও ভাইস প্রিন্সিপাল মাওলানা শিহাবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে দেশাত্মবোধক
সংগীত পরিবেশন করেন আলিম উদ্দীন তাওহীদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপক নজরুল ইসলাম, আরবী প্রভাষক মাওলানা ওয়ারিছ উদ্দীন তাপাদার, আব্দুল লতিফ শামিম, মাস্টার সিরাজ উদ্দীন, মাশুক আহমদ, লাইব্রেরিয়ান দেলওয়ার আহমদ চৌধুরী, হুসেন আহমদ, হবিবিয়া ছাত্র শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল মাহমুদ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন জুবায়ের আহমদ রিজভী, আহমদ আল কবির, আব্দুল আউয়াল, মিছবাহ উদ্দীন প্রমুখ।