অন্তিম শয়নে আল্লামা বালাউটি ; জানাযা আগামীকাল ৩টায়

Spread the love

জকিগঞ্জ টিভি:: প্রখ্যাত আলেমেদ্বীন, শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা রহ.’র অন্যতম খলিফা, জালালপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আজ বিকেল ৩.৫১মিনিটে মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

মরহুমের জানাযার নামাজ আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় বালাউটি ছাহেব বাড়ি সংলগ্ন দক্ষিণ মাঠে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শ্বাসকষ্টজনিত কারনে গত ২৮সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় সিলেটের মাউন্ট এডোরা হসপিটালে তাকে ভর্তি করা হয়েছিলো।

এদিকে তাঁর মৃত্যুতে পুরো সিলেট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিনি আট ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য ভক্ত-মুরিদান রেখে গেছেন।

তিনি বর্ণাঢ্যময় কর্মজীবনে ১৯৬২ থেকে ১৯৭৫ পর্যন্ত বাদেদেওরাইল ফুলতলী দাখিল মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করেন৷ অতপর, আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসায় কিছুদিন সুপার হিসেবে দায়িত্ব পালন করে যোগ দেন জালালপুর আলিয়া মাদ্রাসায়। সেখানে দীর্ঘদিন অধ্যক্ষের দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্টার পাশাপাশি, ইসলামের আলোকে সমাজ বিনির্মানে তিনি রেখে গেছেন ব্যাপক ভূমিকা। সিলেট বিভাগ জুড়ে বালাউটি ছাব নামেই তিনি খ্যাত ছিলেন। তাঁর মৃত্যুতে জকিগঞ্জ হারালো একজন আলোকিত মানুষ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *