তালামীযে ইসলামিয়ার মাসব্যাপী দাওয়াতী কর্মসূচি উদ্বোধন

Spread the love

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার মাসব্যাপী দাওয়াতী কর্মসূচি উদ্বোধন হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা আখতার হোসাইন জাহেদ এ কর্মসূচি উদ্বোধন করেন।


১ অক্টোবর, মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ূনূর রহমান লেখনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি দুলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণি, সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নুমান, সহ-অফিস সম্পাদক মো. তৌরিছ আলী, সিলেট মহানগরী সভাপতি জাহেদুর রহমান, শাবিপ্রবি সভাপতি মঞ্জুরুল করিম মহসিন, পূর্ব জেলা সভাপতি মো: কামাল উদ্দীন ও সুনামগনজ জেলা সাধারণ সম্পাদক আব্দুল গণি সোহাগ প্রমূখ।

এ সময় কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর হাতে গড়া সংগঠন তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠাকাল থেকে সুন্দর সমাজ বিনির্মাণ ও দ্বীন-ইসলামের খেদমত করে আসছে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের পতাকাবাহী এ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে তালামীয কর্মীদেরকে দেশব্যাপী সর্বাত্মক দাওয়াতী কার্যক্রম আনজাম দিতে হবে। তিনি আঞ্চলিক থেকে শুরু করে কেন্দ্রীয় পরিষদ পর্যন্ত প্রত্যেক দায়িত্বশীলকে দাওয়াতী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহবান জানান ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *