ভাইয়ের খুনি ভাই ; অতপর পুলিশের খাঁচায়

Spread the love

জকিগঞ্জ টিভি :: জকিগঞ্জের কাজলসার ইউনিয়নে ভাই হত্যা মামলার পলাতক আসামী আপন ছোট ভাই ফারুক আহমদ (২২) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব বিয়ানীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার পর থেকে তাকে গ্রেফতারের জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করে পুলিশ, অবশ্য এবার আর হাত ফসকে যেতে পারেনি পলাতক থাকা আসামী।

উল্লেখ্য গত ২৮-১১-২০১৯ তারিখে, ৩নং কাজলসার ইউপির ৩নং ওয়ার্ডের বড়বন্দ গ্রামের মৃত ফরমান আলীর ১ম পুত্র আব্দুর রহিম (রুই) ও তার আপন ছোট ভাই ফারুক আহমদ এর মাঝে কথা কাটাকাটি ও ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই ফারুকের দায়ের কোপে মারাত্বক আহত হন বড় ভাই আব্দুর রহিম।

পরবর্তীতে জকিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করলে সন্ধ্যা ৭ ঘটিকার সময় সেখানেই তার মৃত্যু হয়। নিহত রহিম পেশায় আটগ্রাম বাস স্টেশন বাজারের মৎস্য ব্যবসায়ী ছিলেন। তার ২ মেয়ে ও স্ত্রী রয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *