শীতার্তদের মাঝে সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

Spread the love

জকিগঞ্জ টিভি :: সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’র উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১০ ডিসেম্বর মঙ্গলবার সিলেটের ইউনিক মাল্টিমিডিয়া স্কুলে আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের নেতৃবৃন্দ। সোসাইটির সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাসান আহমদের পরিচালনায় আলোচনা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সোসাইটির উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর এসএম শওকত আমিন তৌহিদ।

প্রধান আলোচক ছিলেন সোসাইটির উপদেষ্টা উইমেন্স মডেল কলেজের প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ তাপাদার। সার্বিক সহযোগিতায় ছিলেন, নিউ রূপনগর শাড়ী এন্ড ফেব্রিক্স। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সোসাইটির নেতৃবৃন্দ ফটোসেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিতদেরকে সাহায্য করে সমাজে তাদেরকে হেয় প্রতিপন্ন করতে চান না। তারা মনে করেন একদিন হয়তো এই সুবিধাবঞ্চিদের আগামী প্রজন্মের কেউ সমাজের উচ্চপদে অধিষ্ঠিত হতে পারে।

বক্তারা আরো বলেন, সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সব সময় সুবিধাবঞ্চিত এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে, তাদের এসব ব্যতিক্রমি উদ্যোগকে আমরা স্বাগত জানাই। দোয়া থাকবে আর্তমানবতায় সেবায় ব্রতী নিয়ে যেন সর্বদা অটল থাকে এই সংগঠন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সদস্য আব্দুল আজিজ তামিম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক তোফায়েল আহমদ, রায়হান আহমদ, মোঃ হাফিজুর রহমান, সোসাইটির সহ-সভাপতি আব্দুল বাছিত, একরাম হোসেন, সহ-সাধারন সম্পাদক আশরাফুল আলম, শুকরিয়া সুলতানা সমাজকল্যাণ সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক হারুন আহমদ, সদস্য ইপি চৌধুরী, আক্তার হোসেন চৌধুরী, আরাফাতুর রহমান, মোঃ শিব্বির আহমদ, আব্দুল বাছিত প্রমুখ। বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *