
জকিগঞ্জ টিভি:: জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় সিলেটের কানাইঘাটে ফ্রি চক্ষু সেবা অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার (২৭ সেপ্টেম্বর) লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় দুই হাজার রোগী চিকিৎসা নেন।
চোখের সমস্যায় ভোগা নারী-পুরুষরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করেন। ১০টি বুথে রেজিস্ট্রেশন শেষে চিকিৎসক দল রোগীদের চিকিৎসাসেবা দেন। এটি মাসব্যাপী ফ্রি চক্ষু সেবা কার্যক্রমের ১০ম আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, ফাহিম আল চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এ টি এম সেলিম চৌধুরী, সচিব ছাব্বির আহমদসহ সিলেট জেলা, জকিগঞ্জ ও কানাইঘাট বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
