জকিগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে ফয়ছলকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Spread the love

জকিগঞ্জের মানিকপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য নাজিম উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও একটি অনলাইন পোর্টালে অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে এটিএম ফয়ছলের বিচার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

১লা ডিসেম্বর রবিবার বিকেলে উপজেলার হাড়িকান্দি চৌমূহনীতে ‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে এলাকার সাধারণ মানুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এলাকার সাবেক মেম্বার আব্দুল মতিনের সভাপতিত্বে ও জাকির হোসেনের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা মেম্বার এসোসিয়শনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মানিকপুর ইউপির সদস্য জুনাইদ আহমদ জুনেদ, ইউপি সদস্য চেরাগ আলী, ইউপি সদস্য রণজিৎ বিশ্বাস, ইউপি সদস্য আব্দুল কাদির, ইউপি সদস্য আব্দুল আহাদ, সাবেক মেম্বার হারুনুর রশিদ, কাজলসার ইউনিয়নের সদস্য কফিলুজ্জামান, রাজনীতিবীদ আব্দুশ শুক্কুর লস্কর, সমাজসেবী আনিসুর রহমান আনিস, এলাকাবাসীর পক্ষে জয়নাল আবেদীন, কাজি এনাম, হাফিজ আব্দুস সুফান, ছাত্রনেতা আশরাফুল আলম রাহাত, আব্দুল হামিদ আবু, মাহতাব হোসেন প্রমূখ।

এ সময় বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ‘বারবার নির্বাচিত ইউপি সদস্য নাজিম উদ্দিনের বিরুদ্ধে সম্প্রতি সময়ে সংবাদ প্রকাশ করে জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে যেকোন সময় সে গুজব ছড়িয়ে বড় ধরণের অঘটন ঘটাতে পারে।’

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *