জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ থানাধীন বীরশ্রী ইউনিয়নের মইয়াখালী সাকিনস্থ জহুর উদ্দিনের বসত ঘরের বারান্দা থেকে ৫৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করেছে পুলিশ।
১লা ডিসেম্বর রবিবার রাত আনুমানিক ৩.৪০মিনিটে মইয়াখালির মৃত আলমদির ছেলে তোতা মিয়া (৫১) নামক এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
এ সময় দুইটি ছালার বস্তার মধ্যে মোট ৫৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করা হয়।