জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলার মুসাকে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সংবর্ধনা

Spread the love

ক্রীড়াঙ্গনে সাফল্যের পাশাপাশি কোরআন হিফজ করছেন কৃতী ফুটবলার মুসা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের অনুশীলনে অংশ নেওয়া জকিগঞ্জের কৃতী ফুটবলার মো. মুসা আল গনিকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব।

বুধবার বিকেলে বাবুর বাজারের আল মদিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর কৃতিত্বকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, কোষাধ্যক্ষ তারেক আহমদ, নির্বাহী সদস্য আজাদুর রহমান ও সাইফুর রহমান, মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন খানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সাংবাদিক নেতারা বলেন, “মো. মুসা আল গনি আমাদের এলাকার গর্ব। জাতীয় দলের প্রতিনিধিত্ব করার পাশাপাশি কোরআনে হাফেজ হওয়াও তাঁর বড় সাফল্য। একজন খেলোয়াড় হিসেবে যেমন তিনি এগিয়ে চলেছেন, তেমনি ধর্মীয় শিক্ষাতেও তাঁর সাফল্য আমাদের নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। আমরা আশা করি, মুসা ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করবে।”
উল্লেখ্য, মো. মুসা আল গনি জকিগঞ্জ উপজেলার উদীয়মান প্রতিভা হিসেবে ইতোমধ্যেই ক্রীড়ামহলে পরিচিতি পেয়েছেন। অনূর্ধ্ব-১৯ দলে তাঁর অন্তর্ভুক্তি স্থানীয়ভাবে উদ্দীপনার সৃষ্টি করেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *