জকিগঞ্জের মুনশীবাজার মাদরাসায় প্রয়াত শিক্ষকদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Spread the love


জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজারে প্রয়াত শিক্ষকদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘আল্লামা আব্দুল গাফফার (রহ.) ছাত্র সংসদ’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মাদরাসার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেন।

২জুলাই, বিকেল ৫টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে “জামেয়ার প্রয়াত আসাতিজায়ে কেরামের জীবন ও কর্ম” শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন জামেয়ার নাইবে মুহতামিম মাওলানা আব্দুল হান্নান এবং সঞ্চালনায় ছিলেন ছাত্র সংসদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ বিন ইসমাইল।
উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা মুফতি মাহমুদ হুসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা শায়খ আব্দুল মুসাব্বির আইয়রী।

তিনি বলেন, “প্রয়াত শিক্ষকমণ্ডলী ছিলেন এ জামেয়ার প্রাণভোমরা। তাঁদের আত্মত্যাগ ও খেদমতের স্মৃতি আজও আমাদের অনুপ্রেরণা দেয়।”
তিনি বিশেষভাবে শায়খে মামরখানী (রহ.)-এর আত্মনিবেদিত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন জামেয়ার নাইবে মুহতামিম মাওলানা মুফতি আবদুল মুনতাকিম। তিনি প্রতিষ্ঠানের ঐতিহ্য ও প্রয়াত শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে উত্তরসূরিদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেওয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা কামাল আহমদ, রাজনীতিক মাওলানা রেজাউল কারীম জালালী, কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মুফতি সিদ্দিক আহমদ চিশতী, মাওলানা লিয়াকত আলী, মাওলানা রিয়াজুদ্দিন চাপঘাটি, মাওলানা আব্দুল মান্নান, মুফতি রশীদ আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, “মরহুম শিক্ষকরা শুধু বিদ্যাদাতা নন, ছিলেন আদর্শ মানুষ গড়ার কারিগর।”

শেষে সকল প্রয়াত শিক্ষকদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালিত হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *