
জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আদালতের রায়ে বিজয়ী হয়েছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ।
বৃহস্পতিবার (২৯ মে) সিলেট জেলা নির্বাচন ট্রাইব্যুনাল তার দায়েরকৃত নির্বাচনী ফলাফল সংক্রান্ত মামলার চূড়ান্ত রায়ে হাসান আহমদকে ৭৮ ভোটে জয়ী ঘোষণা করেন। তিনি ‘চশমা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রসঙ্গত, পূর্বের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়, পরে হাসান আহমদ আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার পক্ষে রায় দেন।
এ রায়ে হাসান আহমদের কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দের অনুভূতি বিরাজ করছে।