জকিগঞ্জে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে জরিমানা

Spread the love

জকিগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান।

উপজেলার বিভিন্ন হাটবাজারে পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কে মূল্য উল্লেখ না থাকা এবং ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *