
জকিগঞ্জ টিভি :: সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মোহাম্মদ পুর (উয়াসার) গ্রামে-মোহাম্মদ মনোহর আলী ট্রাষ্টের ট্রাষ্টি গণের বাড়িতে “মোহাম্মদ মনোহর আলী ট্রাষ্ট” এর উদ্যোগে- উপহার সামগ্রী- চাউল, ময়দা, চিনি, তৈল ও নগদ অর্থসহ
শতাধিক মানুষের মধ্যে এবং প্রত্যেক বছরের ন্যায় রামাদ্বান মাসে দারুল ক্বিরাতের বিভিন্ন কেন্দ্রয় অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ৷
রবিবার, ২২ রামাদ্বান, দুপুরে আনুষ্ঠানিকভাবে শতাধিক গরীব ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।

ট্রাষ্টের অন্যতম ট্রাষ্টি- মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোঃ আব্দুল আজিজ, মোঃ খছরুল ইসলাম, ট্রাষ্টের ট্রাষ্টি- মোঃ আব্দুছ ছালাম, আহমদ হোসাইন আইমান, মোঃ আব্দুল জলিল, মোঃ আব্দুছ ছবুর, মোঃ তবারক আলী প্রমূখ ৷
ট্রাষ্টি গণ বলেন- এই ট্রাষ্ট জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত সুন্দর ও সফল ভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে, তারই ধারাবাহিকতায় আজকের এই কার্যক্রম পরিচালিত হল ৷ যাঁরা ট্রাষ্টকে সহযোগীতা করেছেন সবাইকে ধন্যবাদ জানানো হয় ৷
উপহার সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন বৃটেন প্রবাসী ও মোহাম্মদ মনোহর আলী ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ ছাহেব।
উপহার সামগ্রী পেয়ে মানুষ খুশী হয়ে মোহাম্মদ মনোহর আলী ট্রাষ্ট’র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ৷