জকিগঞ্জ টিভি :: আল ইসলাহ জেদ্দা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিল ২২ নভেম্বর, শুক্রবার বাদ জুম’আ জেদ্দায় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি মুহাম্মাদ শামসুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব নজরুল হকের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাই আল ওয়াহা আঞ্চলিক শাখার সভাপতি হাফিজ আলতাউর রহমান, নাতে রাসুল পরিবেশন করেন আহকামুল ইসলাম বুলবুল।
বক্তব্য রাখেন শাখার উপদেষ্টা জনাব কবির আলী,
সহ সভাপতি মাওলানা আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক জিবাল আহমদ, হাই আল ওয়াহা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ আল মতিন,
পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য সম্পর্কে মুল পবন্ধ উপস্থাপন করেন সহ সাংগঠনিক সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা জনাব আব্দুল ওয়াদুদ শাইস্তা, জনাব মফিজুল ইসলাম ফাতির, আব্দুল আহাদ, আনিসুর রহমান, আব্দুল হক, মকবুল ইসলাম, ইব্রাহিম খলিল, ইমাম হুসেইন, এনামুল হক, হামজা আহমদ, নুর আহমদ প্রমুখ।
সভায় জেদ্দা শাখার সহ সাধারণ সম্পাদক জনাব আহমেদ আল জুমানের সুস্থতা সহ বিশ্ব মুসলিম উম্মাহ এর জন্য বিশেষ দোয়া করা হয়।