লতিফিয়া একাডেমিতে আব্দুল কাদির জিলানী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

Spread the love

সুজন উদ্দিন:::
জকিগঞ্জের আটগ্রামস্থ লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমির স্টুডেন্ট পার্লামেন্ট কর্তৃক আয়োজিত ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে “বড় পীর আব্দুল কাদির জিলানী রহ.জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর, মঙ্গলবার বাদ যোহর একাডেমি কনফারেন্স হলে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

সহকারী শিক্ষক তানভীর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন নবম শ্রেণীর ছাত্রী শাকিলা ইয়াসমিন সুন্নাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে হাদিস পাঠ করেন পঞ্চম শ্রেণীর ছাত্র আহমদ আল হাবিব এবং হামদে বারী তায়ালা পরিবেশন করেন অষ্টম শ্রেণির ছাত্রী সাবিহা আক্তার নিহা। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাফিসা রহমান তুহি ও তাসনিম জান্নাত।

অনুষ্ঠানে মিলাদ পাঠ করেন আহমদ আল মায়রুফ। হাফিজ মাওলানা ফারুক আহমদের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ইমরান হোসেন, জামিল আহমদ, জাহিদ হাসান, আব্দুল মুকিত, এবং মৃনাল কান্ত দাস প্রমুখ।

#MU


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *