Spread the love

ভারতে মহানবী ও ইসলাম নিয়ে কটুক্তির প্রতিবাদে জকিগঞ্জের কালিগঞ্জে বিক্ষোভ মিছিল সম্পন্ন

জকিগঞ্জ টিভি:: ভারতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলামকে নিয়ে হিন্দু ধর্মগুরু নিলগিরি মহারাজ এবং মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক নীতেশ নারায়ণ রানের কটূক্তির প্রতিবাদে জকিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইছামতি কামিল মাদরাসা হবিবিয়া ছাত্র সংসদ ও মানিকপুর ইউনিয়ন তালামীযের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিল শনিবার (২৮ সেপ্টেম্বর) মাগরিবের পর জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।

হাজারো মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) মুমিনদের হৃদয়ের স্পন্দন। তিনি মুমিনদের নিকট তাদের প্রাণের চেয়ে অধিক প্রিয়। ইসলাম প্রিয়নবী (সা.) এর আনীত জীবনব্যবস্থা। ভারতের কথিত ধর্মীয় গুরু নিলগিরি মহারাজ ও ক্ষমতাসীন বিজেপির বিধায়ক নীতেশ রানে ইসলাম ও প্রিয়নবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ ঘটিয়েছে। প্রিয়নবী (সা.)-এর অবমাননা কোনো মুসলমান বরদাশত করবে না। এ দুই কুলাঙ্গারকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এ ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কোনো প্রতিবাদ জানাননি। দ্রুততম সময়ে এর প্রতিবাদ জানানোর জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন হবিবিয়া ছাত্র সংসদের ভিপি আহমদ হোসাইন। সভাটি পরিচালনা করেন হবিবিয়া ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মো. মিছবাহ উদ্দিন চৌধুরী এবং মানিকপুর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম চৌধুরী। মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আহমদ আল মনজুর, কানাইঘাট উপজেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মো. ছাদিকুর রহমান, মানিকপুর ইউনিয়ন তালামীযের সভাপতি মো. মাহফুজুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইছামতি কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম চৌধুরী, আরবি প্রভাষক মাওলানা আব্দুল লতিফ শামীম, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মো. মাহতাব উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান আহমদ খান, জকিগঞ্জ উপজেলা তালামীযের সহ-সভাপতি জুবায়ের আহমদ, সহ-সভাপতি মো. খলিলুর রহমান, মো: কামরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি খালেদ আহমদ চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আমান আহমদ,তাহমিদুর রহমান চৌধুরী, আহমদ আল আমান প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *