জকিগঞ্জে কাওয়ালী ও বিপ্লবী সংগীত অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার…

Spread the love

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে জকিগঞ্জে বৈষম্যবিরোধী সাধারণ ছাত্রজনতার আয়োজনে জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় (খেলার মাঠ) এ আগামী বৃহস্পতিবার এই ঐতিহাসিক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সারাদেশের বিখ্যাত কাওয়ালী ও বিপ্লবী সংগীত শিল্পীগণ উপস্থিত থাকবেন। আগামী বৃহস্পতিবার জকিগঞ্জের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের (ছেলে) মার্চ করে বিভিন্ন স্লোগান দিয়ে জকিগঞ্জে আসার, প্রোগ্রামকে সফল ও উপভোগ করার জন্য অনুরোধ রইলো। এবং সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আমরা একটি চমৎকার প্রোগ্রাম উপহার দিব ইনশাআল্লাহ। প্রোগ্রামে “আমরা কেমন জকিগঞ্জ দেখতে চাই ” বিষয়ে মতবিনিময় সেশন থাকবে । এজন্য সবাই নিজেদের মতামত কাগজে লিখে আমাদের নির্ধারিত বক্সে রাখার জন্য আহবান করা যাচ্ছে। প্রোগ্রামের স্পনসর ও সার্বিক সহযোগিতায় রয়েছেন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেটের শিক্ষার্থীদের চিকিৎসা ও বিভিন্ন সহযোগিতায় পাশে থেকে যিনি ব্যাপক অবদান রেখেছেন, ফাহিম আল ইসহাক চৌধুরী। আৃমরা আগামী বৃহস্পতিবারের প্রোগ্রামের জকিগঞ্জের সকল স্কুল কলেজ, কওমি ও সরকারি মাদরাসার শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারো বিজয়ের আনন্দে একটি চমৎকার কাওয়ালী ও বিপ্লবী সংগীত অনুষ্ঠান হবে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। এজন্য সবাই সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ রইলো।
আয়োজনে: বৈষম্যবিরোধী জকিগঞ্জের সাধারণ ছাত্রজনতা।

প্রোগ্রামে কাওয়ালী ও বিপ্লবী সংগীত পরিবেশন করবেন–

কলরব শিল্পীগোষ্ঠী

দিশারী শিল্পীগোষ্ঠী

স্টুডিও ফোকাস কাওয়ালী টিম

রিসালাহ শিল্পীগোষ্ঠী

এবং থাকবে সিলেট ও চট্টগ্রামের দুটি কাওয়ালী টিম

এবং সংগীত পরিবেশনে থাকবেন—-
আহমদ আব্দুল্লাহ
শেখ এনাম
শাহ নেওয়াজ চৌধুরী রাজীব
আরিফ বিল্লাহ
আব্দুল ওয়াদুদ ময়নুল
মাহমুদ আব্দুল কাদির
আব্দুল্লাহ ফাহিম
আকরাম বিন বাহার
মাহবুব হাসান সাকিব
রাশেদুল হাসান রাসেল
শাহরিয়ার হোসাইন রাজী
এইচ এম রাশেদ ইকবাল
ওলিউর রহমান
আল মোজাম্মিল
ফখরুল আমিন আকরাম
মারজান রুহি
মাহদি রাব্বানি।

উপস্থাপনা থাকবেন-
জনপ্রিয় উপস্থাপক
কবি মীম সুফিয়ান

উক্ত কাওয়ালী ও বিপ্লবী সংগীত অনুষ্ঠানে সবাইকে উপভোগ করার আমন্ত্রিত জানিয়েছেন আয়োজকবৃন্দ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *