ইছামতি কামিল মাদরাসায় ছবক প্রদান মাহফিল অনুষ্ঠিত

Spread the love

জকিগঞ্জ টিভি:: ইছামতি দারুল উলূম কামিল মাদরাসা’র আলিম,ফাজিল প্রথম বর্ষের সবক প্রদান মাহফিল সোমবার (২১আগস্ট) মাদরাসা’র সেমিনার কক্ষে
অনুষ্ঠিত হয়েছে।

ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা মোঃ শিহাবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং প্রভাষক মাওলানা মোঃ আব্দুল লতিফ শামীম ও মাষ্টার মুহি উদ্দিন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র হাদিস শরীফের ছবক প্রদান করেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহতারাম অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) আল্লামা মো. নজমুদ্দীন চৌধুরী
ফুলতলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ আতিকুর রহমান ছিদ্দিক, মুহাদ্দিস মাওলানা মোঃ আব্দুল বাছিত, মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ওয়ারিছ উদ্দিন তাপাদার, সহকারি অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম চৌধুরী, প্রভাষক মাওলানা হেলাল আহমদ, শিক্ষক মাওলানা মোঃ আব্দুল খালিক, মাষ্টার হারিছ উদ্দিন, মাওলানা মো. আতাউর রহমান, মাওলানা ইমরান হোসাইন,মাওলানা আহমদ আল মনসুর, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা মোঃ দেলোয়ার হোসেইন চৌধুরী, মাষ্টার মনির হোসেন, মাওলানা শরীফ উদ্দিন,হবিবিয়া ছাত্র সংসদের ভি’পি আহমদ হোসাইন আইমান প্রমূখ।

মাহফিলের শুরুতে কুরআন তেলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন করেন যথাক্রমে হাফিজ আবু বক্কর,আল ও আহমদ আল আমান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *