জকিগঞ্জে দীর্ঘ আইনি লড়াইয়ের পর মেয়রের দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমদ

Spread the love

আহমদ হোসাইন আইমান :: দীর্ঘ সাড়ে তিন বছরের আইনি প্রক্রিয়ার পর, ফারুক আহমদ জকিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

২০২১ সালের ৩০ জানুয়ারির নির্বাচনে, ফারুক আহমদ মাত্র দুই ভোটের ব্যবধানে পরাজিত হন। তিনি ফলাফল চ্যালেঞ্জ করে ভোট পুনঃগণনার আবেদন করলেও, তৎকালীন সময় কোনো প্রতিকার পাননি। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হলে, দীর্ঘ আইনি লড়াই শেষে সিলেটের নির্বাচনী ট্রাইব্যুনাল ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর তাকে মেয়র হিসেবে ঘোষণা করে।

ফারুক আহমদ বলেন, “জনগণের ভোটের প্রতিফলন ঘটেছে। এ বিজয় পৌরবাসীর বিজয়। সত্যের জয় হয়েছে।”

এর আগে, সাবেক মেয়র আব্দুল আহাদ এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। কিন্তু চলতি বছরের ৫ জুন আদালত সেই আপিল খারিজ করে দেয়। পরবর্তীতে, নির্বাচন কমিশন ফারুক আহমদকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে পৌরসভা সভাকক্ষে এ দায়িত্ব গ্রহণ, বরণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়।

নব-নির্বাচিত মেয়র পরিষদে এসে পৌঁছালে ফুল দিয়ে বরণ করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *