গ্লোবাল এইড ট্রাষ্ট ইউকের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি:: আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট এর ট্রাস্টের ফান্ড রাইজিং অফিসার ও লন্ডন প্রবাসী প্রভাষক মোহাম্মদ জয়নুল আবেদিনের তত্ত্বাবধানে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের খলাছড়া, শাখরপুর, বসনপুর, চিরপাল এবং নরসিংহপুরে বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন গ্লোবাল এইড ট্রাষ্ট ইউকে।

রবিবার ( ৩০জুন) সকাল ২ ঘটিকায় খলাছড়া মাদরাসায় আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, গ্লোবাল এইড ট্রাষ্ট এর প্রতিনিধি জুনাইদ আহমদ জুনেদ, বিশিষ্ট ব্যবসায়ী ময়নুল ইসলাম মনু, উজায়ের আহমদ, আব্দুল হামিদ, দেলোয়ার হোসেন দুলু প্রমূখ।

উল্লেখ্য, গ্লোবাল এইড ট্রাষ্ট যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন হিসেবে সরকারি অনুমোদন লাভ করে। এরপর থেকে এই চ্যারিটি বাংলাদেশের গরীব, অসহায় ও হতদারিদ্র মানুষের কল্যাণে সময়ে সময়ে বিভিন্ন ধরণের প্রকল্প বাস্তবায়ন করেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *