
জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নে মরহুম হাজী আজিজুর রহমান চৌধুরী’র স্মরণে তাঁর পরিবারের পক্ষ থেকে “ ফ্রি মেডিকেল ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে।
জকিগঞ্জ টিভি :: দিনভর বীরশ্রী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা প্রায় ১৫০০ মানুষকে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। ২৫ রামাদ্বান (০৫ এপ্রিল, শুক্রবার সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত বীরশ্রী ইউনিয়নে লিয়াকতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মরহুম হাজী আজিজুর রহমান চৌধুরী’র স্মরণে তাঁর পরিবারের পক্ষ থেকে “ ফ্রি মেডিকেল ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ এসোসিয়েশন অব ব্রাজিলের সভাপতি রোটারিয়ান ইমরান হোসাইন,
মরহুম আব্দুল আজিজুর রহমানের ছেলে লন্ডন প্রবাসী রাজু আহমদ চৌধুরী,আমেরিকা প্রবাসী খালেদ আহমদ সিলেট (পূর্ব জেলা) তালামীযের অফিস সম্পাদক আবু সাইদ আশিক, জকিগঞ্জ উপজেলা প্রসক্লাবের সদস্য আহমদ হোসাইন আইমান, জে এফ চৌধুরী ফাহিমসহ জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিবর্গ,এলাকার গুণিজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সফল করতে দিনভর সার্বিক সহযোগীতা করেছে বীরশ্রীর সেচ্ছাসেবী সংগঠন মুক্তমনের সকল সদস্যবৃন্দ।
এরকম মহৎ সেবামূলক কাজ করার এলাকার সকল পেশার মানুষ আয়োজক বৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।