জকিগঞ্জ টিভি:: হানিগ্রাম ডেভেলপমেন্ট ইয়াং এসোসিয়েশন এর উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনি ও সমমান পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর বুধবার এসোসিয়েশনের সদস্য হাফিজ নাইম আহমেদের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম।
এতেসভাপতিত্ব করেন এসোসিয়েশনের উপদেষ্টামন্ডলির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বদরুল ইসলাম সাহেব।
প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ৮নং কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত সভাপতি আফজাল হুসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জামিল আহমেদ, হানিগ্রাম ইসলামি সেবা সংঘের সাধারণ সম্পাদক জাকির হুসেন, হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের সহকারি শিক্ষক ছাব্বির আহমেদ।
বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি আহমেদ হাছিব এবং সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।
এ সময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের সদস্য কবিরুল হাসান, জমসেদ আলী ইসলামি একাডেমির শিক্ষকবৃন্দ ও দারুল ফয়েজ একাডেমির শিক্ষকবৃন্দসহ এসোসিয়েশনের উপদেষ্টাবৃন্দ।
অনুষ্ঠানে জমসেদ আলী একাডেমির ১৬ জন পরীক্ষার্থী, হানিগ্রাম দারুল ফয়েজ ইসলামিক একাডেমির ০৬ জন বৃত্তি পরীক্ষার্থী এবং হানিগ্রামের ২১ জনসহ মোট ৪৩ জন পরীক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।