কুয়েতে অবস্থানরত প্রবাসীদের থেকে আর্থিক সহায়তা পেলেন মাহমুদুর রহমান

Spread the love

নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক ও কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিনের উদ্যোগে কুয়েতে অবস্থানরত বৃহত্তর সিলেটের রেমিট্যান্স যোদ্ধাদের পক্ষ থেকে ২৫ জানুয়ারি, বুধবার সন্ধ্যায় জকিগঞ্জ পৌরসভা অন্তর্গত শাখরপুর গ্রামে, অসুস্থ কুয়েত প্রবাসী মাহমুদুর রহমানের বাড়িতে গিয়ে আর্থিক সহযোগিতা পৌঁছে দেয়া হয়।

অসুস্থ মাহমুদর রহমানের জন্য আর্থিক সহযোগিতা করেছেন, কুয়েত কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সভাপতি, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সদস্য সচিব, সমাজসেবক মুরাদুল হক চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সাবেক সভাপতি, সমাজসেবী আব্দুল হাই মামুন, সমাজসেবী আশরাক আলী ফেরদৌস, কুয়েত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আব্দুল আলিম, সুরুক মিয়া, ফুয়াদ আহমদ, সাংবাদিক আহাদ আম্বিয়া খোকন, বাবু প্রজিত পাল, মুসা মিয়া, সেলম মিয়া, শেখ আলম ও রাসেদ আহমদ সহ আরও অনেকে।

কুয়েতে অবস্থানরত বৃহত্তর সিলেটের প্রবাসীদের সাহায্য তহবিল পৌছে দিতে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম, বিশিষ্ট মুরব্বি খছরুজ্জামান খছরু, আবুল কালাম কালন, জকিগঞ্জ টিভির ডিরেক্টর, জামাল আহমদ, খলাছড়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা ময়নুল হক, শামিম আহমদ ও জায়েদ আহমদ প্রমুখ।

প্রবাসীদের দেয়া ষাট হাজার টাকা কুয়েত প্রবাসী তাজ উদ্দিন আহমদ উপস্থিত সবাইকে নিয়ে অসুস্থ মাহমুদুর রহমানের হাতে তুলে দেন। উপস্থিত সকলে প্রবাসীদের দেয়া এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

অসুস্থ মাহমুদূর রহমান সহ তার পরিবারের সদস্য ও উপস্থিত সবাইকে নিয়ে প্রবাসীদের সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *